মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

দেশে করোনায় আরও ৪১জনের মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন চার হাজার ৬৩৪ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৮৯২ জন, এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন তিন লাখ ৩২ হাজার ৯৭০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন দুই হাজার ৭৪৬ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৩৩ হাজার ৫৫০ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবারও ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। গত এক সপ্তাহে মৃতের সংখ্যা ৪০ জনের নিচে থাকলেও সর্বশেষ দু’দিনে তা ৪০-এর উপরে উঠে এলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমানে ৯৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৪২টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩১ জন পুরুষ, আর ১০ জন নারী। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন তিন হাজার ৬১৩ জন, আর নারী মারা গেছেন এক হাজার ২১ জন। শতকরা হারে পুরুষ ৭৭ দশমিক ৯৭ শতাংশ, আর নারী ২২ দশমিক শূন্য তিন শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪১ জনই হাসপাতালে মারা গেছেন

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে মারা গেছেন একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মারা গেছেন দুই জন, ৪১ থেকে ৫০ বছরের আট জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন ১৯ জন।

মারা যাওয়াদের মধ্যে বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন, চট্টগ্রাম বিভাগে ছয় জন, রাজশাহী বিভাগে পাঁচ জন, খুলনা বিভাগে তিন জন, সিলেট বিভাগে একজন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ৪৫৬ জন। আর ছাড়া পেয়েছেন এক হাজার ৯৪৬ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ১১ হাজার ২৫২ জন। এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন চার লাখ ৬০ হাজার ৫৩৪ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫০ হাজার ৭১৮ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৩৫৫ জন, আর ছাড়া পেয়েছেন ৬৭২ জন। আইসোলেশনে এখন পর্যন্ত যুক্ত হয়েছেন ৭৫ হাজার ৮৮৮ জন, আর ছাড়া পেয়েছেন ৫৭ হাজার ৪৭১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৪১৭ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION