শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

প্রজ্ঞাপন জারি:নিউজ পোর্টালের নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ

ভয়েস নিউজ ডেস্ক:

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন, স্থাপন ও পরিচালনার জন্য নিম্নবর্ণিত ফি নির্ধারণ করা হলো। নিবন্ধন ফি ১০ হাজার টাকা, প্রতিবছর নিবন্ধন নবায়ন ফি ৫ হাজার টাকা, এক মাসের মধ্যে পরিশোধ করলে সারচার্জ ২ হাজার টাকা ও এক মাসের মধ্যে পরিশোধ না করলে সারচার্জ ৫ হাজার টাকা।’

গত ৩০ জুলাই প্রথম ধাপে ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনকেও নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

প্রথম ধাপে ৩৪টি অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়ার পর পোর্টালের নিবন্ধন ও পরিচালনার জন্য ফি নির্ধারণ করে তা অর্থ বিভাগে পাঠায় তথ্য মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করে।

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত, ২০২০) এর ২.১ এর এক অনুচ্ছেদ মোতাবেক কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য অধিদপ্তরকে নিবন্ধন দেওয়ার ক্ষমতা দেবে তথ্য মন্ত্রণালয়।সূত্র: রাইজিংবিডি.কম

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION