মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

করোনা আক্রান্ত ট্রাম্প হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে পজিটিভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

প্রেসিডেন্ট ভবন থেকে বলা হয়েছে, কভিড-১৯ এ আক্রান্ত ট্রাম্পকে অনেকটা ‘অবসন্ন দেখালেও মানসিকভাবে দৃঢ়’ আছেন। পূর্ব সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তের পর পর হোয়াইট হাউসে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নিয়েছেন বলে বিবিসি’র খবরে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএসের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার দিকে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়েছে, হাসপাতালে কয়েক দিন অবস্থান করবেন ট্রাম্প।

খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যখন হোয়াইট হাউস থেকে বের হচ্ছিলেন তখন মাস্ক পরিহিত ছিলেন এবং সাংবাদিকদের থাম্পস-আপের মাধ্যমে অভিবাদন জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION