মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

ট্রাম্পের এই মুহূর্তে আর আইসোলেশনের দরকার নেই

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীর থেকে আর করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউজের চিকিৎসক।বৃহস্পতিবারের পর এই প্রথম ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে বিবৃতিতে দিতে গিয়ে চিকিৎসক শান পি কনলি বলেন, প্রেসিডেন্টের এই মুহূর্তে আর আইসোলেশনের দরকার নেই।

এর আগে শনিবার ট্রাম্প হোয়াইট হাউজের সামনে নিজের সমর্থকদের সামনে বক্তব্য দেন। তখন তিনি সংক্রামক ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।এখন নতুন পরীক্ষার পর চিকিৎসক জানালেন, তার শরীরে প্রতিলিপি তৈরি করার মতো ভাইরাস আর নেই।

বিবিসি বলছে, এই রিপোর্টের অর্থ নেগেটিভ কি না সেটি নিশ্চিত নয়।গত ৮ অক্টোবর ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।আক্রান্তের পর পর হোয়াইট হাউজে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন বলে বিবিসি’র খবরে বলা হয়।ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর বলে তাকে হাসপাতালে নেয়া হয়।

তিন দিন হাসপাতালে থেকে সরকারি বাসভবনে ফেরার পর ট্রাম্প বলেন, করোনাকে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু পরিস্থিতি বলছে ভিন্ন কথা। আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা ট্রাম্পের দেশে এখন পর্যন্ত ৭৯ লাখ ৪৫ হাজার ৫০৫ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১৯ হাজার ২৮২ জন। সুস্থ ৫০ লাখ ৮৯ হাজার ৮৪২ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION