মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

জামিন পেয়ে সালমানের সঙ্গে রিয়া চক্রবর্তী

সালমান ও রিয়া

বিনোদন ডেস্ক:

গ্রেপ্তারির ২৮ দিন পর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন রিয়া চক্রবর্তী। এখনো নিয়মিত স্থানীয় থানায় গিয়ে হাজিরা দিতে হয়। আগামী ছ’মাস ধরে প্রতি মাসের প্রথম সোমবার তদন্তকারী সংস্থার অফিসে গিয়ে দেখা করতে হবে। ভাই সৌভিক এখনো বিচার বিভাগীয় হেফাজতে। এমন পরিস্থিতিতেই এবার খবর রটেছে, ‘বিগ বস ১৪’র অন্দরমহলে নাকি প্রতিযোগী হয়ে যাচ্ছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা। কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন, রিয়্যালিটি শোয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে যাবেন রিয়া।

কীসের ভিত্তিতে ছড়াল এই খবর? মনে করা হচ্ছে অভিনেতা তথা প্রযোজক রোহিত চৌধুরীর মন্তব্যের কারণেই এই খবর রটেছে। রিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে রোহিত জানান, সুশান্ত কাণ্ডে সদ্য জামিন পাওয়া অভিনেত্রীকে তিনি ‘বিগ বস ১৪’ রিয়্যালিটি শোয়ের ঘরে দেখতে চান। সেখানে রিয়া সারা দেশের সামনে নিজের পক্ষ রাখতে পারবেন। নিজের পরিস্থিতি বোঝাতে পারবেন।

রোহিত আরও জানান, রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর পদ্ধতি এমন যেখানে কোনো মানুষ বেশি দিন লোক দেখানো ইমেজ ধরে রাখতে পারেন না। মানুষের আসল সত্ত্বা সেখানে বেরিয়ে আসবেই। কারণ সেখানে দিনের পর দিন বন্দী থাকতে হয়। তাই নিজেকে লুকিয়ে রাখা যায় না। রিয়ার সম্পর্কে এত দিন ধরে অনেক কিছু শুনেছেন। তার সম্পর্কে অনেক খবর দেখেছেন এবং পড়েছেন। সেই থেকেই রিয়ার প্রতি তার কৌতূহল তৈরি হয়েছে। আর সেই কারণেই ‘বিগ বস’-এ প্রকৃত রিয়ার সঙ্গে পরিচিত হতে চান রোহিত।

রোহিতের এই আশা পূরণ হবে কি না। সেই উত্তর আপাতত ভবিষ্যতের গর্ভে লুকানো। তবে এই সপ্তাহান্তে সঞ্চালক সালমান খানের ‘উইকএন্ড কা ভার’ উপভোগ করবেন রিয়্যালিটি শোয়ের দর্শকেরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION