মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

প্রেসিডেন্ট ট্রাম্প করোনামুক্ত হয়ে নির্বাচনী মাঠে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুই সপ্তাহের কম কময়ের মধ্যে নিজেকে সুস্থ দাবি করে ফের নির্বাচনী প্রচারণায় ফিরলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার স্যানফোর্ডে হাজার হাজার সমর্থকদের মিছিলে অংশগ্রহণ করেন রিপাবলিক দলের এই প্রার্থী।

সোমবার হোয়াইট হাউসের চিকিৎসকেরা জানান, র‍্যাপিড টেস্ট কিটে ট্রাম্পের কভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিনের মাথায় সুস্থ হয়ে উঠলেন তিনি।

মার্কিন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে ট্রাম্প চার দিনের মধ্যে যে চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে প্রচারাভিযান চালানোর পরিকল্পনা রয়েছে এর মধ্যে প্রথমটি হলো ফ্লোরিডা।

ফ্লোরিডায় জনসমাবেশে ট্রাম্পকে বেশ উচ্ছ্বসিত মেজাজে দেখা যায়। আর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দেখা যায় তার সমর্থকদের, যারা অধিকাংশই মাস্ক পরাহীন অবস্থায় ছিলেন।

উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “আমি এটা (করোনা) সেরে উঠেছি। তারা বলছে, আমার মধ্যে এখন প্রতিরোধক্ষমতা গড়ে উঠেছে।”

“আমি এখন অনেক শক্তিশালী। আমি এখানে হাঁটব। এখানকার সব সমর্থককে আমি চুমু দেব। আমি ছেলেদের এবং সুন্দর নারীদের চুমু দেব, আপনাদের সবাইকে বড় চুমু দেব।”

এদিকে, ট্রাম্প যখন ফ্লোরিডায় প্রচারণা চালাচ্ছিলেন, তখন আরেক গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ওহিওতে সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় পার করেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION