মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

থাইল্যান্ডে জরুরি অবস্থা ভেঙে লাখো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

থাইল্যান্ডে জরুরি অবস্থা ভেঙে লাখো গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে এসেছে। এর আগে রাজধানী ব্যাংককে যেকোনো ধরণের সমাবেশ ঠেকাতে নিষিধাজ্ঞা জারি করা হয়েছিল। বিবিসি জানায়, দেশটির রাজপরিবারের শাসনের বিরুদ্ধে তিন মাস ধরে বিক্ষোভ চালিয়ে আসছে থাই জনগণ। এ বিক্ষোভ দমনে বৃহস্পতিবার সকাল থেকে জরুরি অবস্থা ঘোষণা করে থাই সরকার।

চারজন ব্যক্তি একসঙ্গে জড়ো না হওয়ার নির্দেশ দেয়া হয়। কড়াকড়ি আরোপ করা হয় গণমাধ্যমের ওপরও। বিভিন্ন এলাকায় লোকজনের প্রবেশেও সীমাবদ্ধতা আনা হয়।

তবে সব ধরনের নিষেধাজ্ঞা ভেঙে এদিন শান্তিপূর্ণ সমাবেশ করে গণতন্ত্রকামীরা। কয়েক লাখ মানুষের দখলে চলে যায় ব্যাংকের রাস্তা।এমন পরিস্থিতিতে সন্ধ্যায় ছয়টা জারি করা হয় কারফিউ। এরও কয়েক ঘণ্টা পর পর্যন্ত বিক্ষোভ চলে।গণতন্ত্রকামীরা থাই রাজা ভাজিরালংকর্নের ক্ষমতা কমানো এবং প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচারর পদত্যাগ চান।

পরদিন শুক্রবার বিকাল পাঁচটায় আবারও ফিরে আশার প্রত্যাশায় রাত ১০টায় শান্তিপূর্ণ এ বিক্ষোভ শেষ হয়।বৃহস্পতিবার বিক্ষোভ দমনে অন্তত ২০ জন অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মুক্তির দাবি জানায় বিক্ষোভকারীরা।শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়া এ বিক্ষোভে ২০ জন অ্যাক্টিভিস্টসহ এ সপ্তাহে অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার থাই রাজার গাড়িবহরকে উদ্দেশ্য করে বিক্ষোভে অংশ নিয়েছিল হাজার হাজার মানুষ। বছরের বেশির ভাগ সময় বিদেশে থাকা থাই রাজা এদিন দেশে ফেরেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION