বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘তুমি আছো তুমি নেই’ ছবিতে জুটি বাঁধলে বাপ্পি-দীঘি

বিনোদন ডেস্ক:

শিশুশিল্পী হিসেবে পরিচিত পাওয়া দীঘি এখন চিত্রনায়িকা। শাপলা মিডিয়ার কয়েকটি সিনেমায় কাজ করছেন তিনি। এদিকে আবারও নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করলেন তিনি। এটি পরিচালনা করবেন ঢাকাই সিনেমার সিনিয়র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এখানে দিঘীর নায়ক বাপ্পী চৌধুরী।

এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে নতুন এ সিনেমায় গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন দুই নায়ক-নায়িকা। সিনেমার নাম ‘তুমি আছো তুমি নেই’।পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু জানান, আগামী নভেম্বর মাসের ১৫ তারিখ থেকে ছবির শুটিং শুরু করার পরিকল্পনা নিয়েছেন তিনি। ঝন্টু বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজের প্রস্তুতি নিচ্ছি। ঢাকার বাইরে কোনো একটি লোকেশনে টানা শুটিং করবো। এক লটেই সিনেমার ক্যামেরা বন্ধ হবে বলে আশা করছি। ২০২১ সালের শুরুতেই মুক্তি পাবে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION