মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

রাশিয়ার এক বছরের সমপরিমাণ অর্থ চীনের অতি ধনীদের হাতে

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে অতি ধনীদের হাতে সম্মিলিতভাবে রয়েছে ৪ ট্রিলিয়ন ডলার, যা রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের সমান।

সাংহাই-ভিত্তিক হুরুন চায়না রিচ লিস্টের বরাত দিয়ে আজ মঙ্গলবার চীনের প্রভাবশালী দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি চীনের বিলিয়নিয়ারদের আরও ধনী হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

জরিপ পরিচালনাকারী সংস্থা হুরুনের মতে, পুঁজিবাজার চাঙা ও নতুন নতুন প্রতিষ্ঠানের কাজ শুরু হওয়ায় চীনের ধনীদের উপার্জন আরও বেড়েছে।

গত ২৮ আগস্ট পর্যন্ত চীনের ধনীদের মোট সম্পদের ওপর ভিত্তি করে তৈরি করা তালিকায় এবারো শীর্ষে রয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

জ্যাক মা ও তার পরিবারের সম্পদ গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮ বিলিয়ন ডলারে। আলিবাবার মালিকানায় রয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টও।

হুরুন রিপোর্টের চেয়ারম্যান ও প্রধান গবেষক রুপার্ট হুগেভের্ফ এক বার্তায় গণমাধ্যমকে বলেন, ‘হুরুন চায়না রিচ লিস্টের হিসাবে গত পাঁচ বছরে সম্মিলিতভাবে যে পরিমাণ সম্পদ তৈরি হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ সম্পদ তৈরি হয়েছে এ বছরে।’

তার মতে, অর্থনীতির কাঠামো বিকশিত হয়েছে। পণ্য উৎপাদন ও রিয়েল এস্টেটের মতো প্রথাগত ক্ষেত্র থেকে সরে এসে এখন নতুন অর্থনীতি সৃষ্টি হচ্ছে।

চীনে অন্তত ২ বিলিয়ন ইয়ান বা ৩০০ মিলিয়ন ডলার সম্পদের মালিকদের অতি ধনী হিসেবে গণ্য করা হয়। হুরুনের তালিকা মতে, বর্তমানে দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ৩০৩ জন। গত বছর তাদের মোট সম্পদে যোগ হয়েছে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে মধ্য চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস দেখা দিলে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছরের মাঝামাঝি চীনে করোনার বিস্তার রোধ করা সম্ভব হওয়ায় দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে হতে শুরু করেছে। বিশেষ করে পুঁজিবাজারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যাপক সাফল্য মহাপ্রাচীরের দেশটির অর্থনীতিকে নতুনভাবে বিকশিত করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, করোনার প্রভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতিতে যখন ধস নামছে তখন চীনের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরা হয়েছে ৩ দশমিক ২ শতাংশ। সূ্ত্র:দ্যা ডেইলী স্টার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION