মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

চীনা করোনা ভ্যাকসিন ব্রাজিল অনুমোদন দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের সিনোভ্যাক কোম্পানির তৈরি করা নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনটিকে জাতীয় রোগপ্রতিরোধক কর্মসূচিতে অন্তর্ভুক্তের পরিকল্পনা করেছে ব্রাজিল।মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এই ঘোষণা দেয়ার সময় বলেন, সরকার চীন থেকে করোনাভ্যাক ভ্যাকসিনটির ৪৬ মিলিয়ন ডোজ কিনতে রাজি হয়েছে।সাও পাওলো গভর্নর জোও ডোরিয়া জানিয়েছেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ভ্যাকসিনটি ব্যবহার করা হতে পারে।

নভেল করোনাভাইরাসে যে দেশগুলো সবচেয়ে বেশি ভুগছে তাদের মধ্যে অন্যতম এই ব্রাজিল। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ৮৮৮ জন মারা গেছেন।ব্রাজিল এ নিয়ে দুটি চীনা ভ্যাকসিন তাদের দেশে অনুমোদন দিতে চাওয়ার কথা জানালো।

দেশটি ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনটিও ব্যবহারের চিন্তা করছে।সিনোভ্যাক সোমবার জানিয়েছে, তাদের শেষ ধাপের ট্রায়ালে ভ্যাকসিনটির দুই ডোজে মানুষ সুরক্ষিত থেকেছেন।

এই ট্রায়াল তুরস্ক এবং ইন্দোনেশিয়াও হয়েছে। বাংলাদেশে হওয়ার কথা থাকলেও আর্থিক চুক্তি নিয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় বিষয়টি ঝুলে আছে।ভ্যাকসিনের দৌড়ে চীন-ব্রিটেনের পাশাপাশি এগিয়ে আছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে।যুক্তরাষ্ট্র-ব্রিটেনও তাদের ভ্যাকসিন নিয়ে আশার কথা শুনিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION