মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

মধুমিতার প্রথম প্রেম

বিনোদন ডেস্ক:

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়!

গত বছর অভিনেতা সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই আলোচনায় রয়েছেন মধুমিতা সরকার। এবার গুঞ্জন উঠেছে, নতুন প্রেমে জড়িয়েছেন এই অভিনেত্রী।

গত ২২ অক্টোবর ছিল ষষ্ঠী। এদিন সকালে মধুমিতা তার নতুন প্রেমিকের সঙ্গে কলকাতার একটি পাঁচতারা হোটেলে সকালের নাস্তা করেন। এসময় মধুমিতার সেলফিতে বন্দি হয়েছেন তার কথিত প্রেমিক। আর তারই একটি ছবি মধুমিতার ফ্যান পেজে প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লিখেছেন—‘মধুমিতা আপনার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা।’ এরপরই শুরু হয়েছে মধুমিতার নতুন প্রেমের গুঞ্জন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মধুমিতার নতুন প্রেমিকের নাম সাবির ওয়ালিয়া। তিনি বাঙালি নন, হিন্দি ভাষী। তবে পেশায় কী তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সাবির ওয়ালিয়া একজন ব্যবসায়ী। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি মধুমিতা।

‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে প্রথম পরিচয় সৌরভ-মধুমিতার। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সংসার পাতেন এই দম্পতি। গত বছরের শেষের দিকে তাদের বিবাহবিচ্ছেদের কথা জানান এই দম্পতি।

বিয়ে-বিচ্ছেদের পর গুঞ্জন উঠে, কলকাতার প্রথম সারির এক প্রযোজনা সংস্থার কর্ণধারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা। এছাড়া ‘লাভ আজকাল’ সিনেমা করতে গিয়ে সিনেমাটির নায়ক অর্জুন চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছিল এই নায়িকার। তবে এসবই গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION