মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপ্রতি নিয়োগে ট্রাম্পের জয়

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতির শূন্য আসনে নিয়োগ পেয়েছেন অ্যামিন কোনি বারেট। দেশটিতে নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয় হিসেবে দেখা হচ্ছে একে।

বিবিসি জানায়, সিনেটে ক্ষমতাসীন রিপাবলিকানদের ভোটে বিচারপতি হিসেবে নিয়োগ পান বারেট। সোমবার রাতে হোয়াইট হাউসে ট্রাম্পের উপস্থিতিতে বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

মার্কিন সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের মৃত্যুর পর তার শূন্য আসন পূরণ করা নিয়ে বড় ধরনের রাজনৈতিক লড়াই শুরু হয়।

পরবর্তী প্রেসিডেন্টের শপথ গ্রহণ পর্যন্ত বিচারপতির আসনটি শূন্য দেখতে চেয়েছিল ডেমোক্র্যাটরা। তবে তৃতীয় বিচারপতি নিয়োগ দিয়ে সর্বোচ্চ আদালতে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা বিস্তৃত করলেন ট্রাম্প।

সিনেটে ৫২-৪৮ ভোটে বিচারপতি নির্বাচিত হন ৪৮ বছর বয়সী বারেট। তার নিয়োগের মাধ্যমে মার্কিন বিচার বিভাগের শীর্ষস্থলে উদারপন্থীদের বিপরীতে রক্ষণশীলরা আরও বেশি সংখ্যাগরিষ্ঠতা পেল।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ৫ জন রক্ষণশীল বিচারপতির বিপরীতে ৪ জন উদারপন্থী ছিলেন। গিন্সবার্গের মৃত্যুতে সেখানে উদারপন্থী বিচারপতির সংখ্যা ৩ জনে দাঁড়িয়েছিল। এখন রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা ৬-৩ এ দাঁড়িয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনরত অবস্থায় রক্ষণশীল দুই বিচারপতিকে আজীবনের জন্য সুপ্রিম কোর্টে নিয়োগ দেন ট্রাম্প। ২০১৭ সালে নিয়োগ পান বিচারপতি নিল গোরসুচ আর ২০১৮ সালে নিয়োগ পান বিচারপতি কাভানাহ।

পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণা শেষে হোয়াইট হাউসের শপথ অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আজ যুক্তরাষ্ট্র এবং এর সংবিধানের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, আইনের সুষ্ঠু এবং নিরপেক্ষ শাসনের জন্যও।’

তিনি আরও বলেন, ‘তিনি (বারেট) আমাদের দেশের অন্যতম মেধাবী আইনী বিশেষজ্ঞ। দেশের সর্বোচ্চ আদালতে অসামান্য অবদান রাখবেন তিনি।’মার্কিন সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতি ক্লারেন্স থমাস তার নতুন সহকর্মীকে এদিন শপথ গ্রহণ করান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION