বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়া ৪টি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

টেকনাফের অভিযান চালিয়ে ৫৬ ভরি ওজনের ৪টি স্বর্ণের বারসহ এক পাচার কারীকে আটক করেছে হোয়াইক্যংয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি।

বুধবার (২৮ অক্টোবর) রাতে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা হোয়াইক্যং হতে বালুখালীগামী একটি ইজি বাইক তল্লা­শী করে এসব স্বর্ণের বার উদ্ধার করে।

কক্সবাজার ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ভয়েস কে জানান, বুধবার রাতে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা হোয়াইক্যং হতে বালুখালীগামী একটি ইজিবাইক তল্লা­শী করে হোয়াইক্যং উত্তর পাড়ার আব্দুল মজিদের পুত্র মো: শাহ আলম (৩১) এর পরিহিত জুতার ভিতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৫৬ ভরি ১৪ আনা ৩ রতি ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বৈধ কোন কাগজপত্র না থাকা এবং সরকারী শুল্ক ফাঁকি দেওয়ায় স্বর্ণের বারসহ শাহ আলমকে আটক করে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে। এবং জব্দকৃত স্বর্ণের বার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION