মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

ফ্রান্সের পন্য বর্জ্যনের ঘোষনা নুসরাত ফারিয়ার

বিনোদন ডেস্ক:

হযরত মুহম্মদ (স.) কে অপমান করার অভিযোগ আনা হয়েছে ফ্রান্সের বিরুদ্ধে। এর প্রতিবাদে উত্তাল মুসলিম বিশ্ব। এই ইস্যুতে মুসলিম বিশ্ব ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে। সেই আন্দোলনে শরীক হলেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফার

৩০ অক্টোবর নিজের ফেসবুক টাইম লাইনে নুসরাত ফারিয়া লিখেন, ‘আমি আমার (ফরাসি ব্র্যান্ডের) কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি।’ এরপর হ্যাশট্যাগের মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক দেন ফারিয়া।

ফারিয়ার এমন মন্তব্যে অনেক ভক্তই প্রশংসা করেছেন আবার কেউ কেউ ফারিয়ার এমন ঘোষণায় বিস্ময়ও প্রকাশ করেছেন। তবে ফারিয়া জানিয়েছেন, চলমান এই বিতর্কের সুরাহা না হওয়া পর্যন্ত তিনি ফ্রান্সের পণ্য ব্যবহার করবেন না।

এদিকে নুসরাত ফারিয়ার ফরাসি পণ্য বয়কট করার বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করেছেন। সমালোচনার জবাবে ৩১ অক্টোবর নুসরাত ফারিয়া আরেকটি পোস্টে লিখেন, ‘একটা সহজ বিষয়কে কেন আপনারা জটিল করে তুলছেন। কোনো বিবৃতি যদি আমাকে আঘাত করে তাহলে একজন অভিনেত্রী হিসেবে কেন আমি আমার মতামত জানাতে পারব না? আমার ধর্মবিশ্বাস নিয়ে আমি ২০০ভাগ মতামত জানানোর অধিকার রাখি। আমার অনুভূতি আমি প্রকাশ করতেই পারি। এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা আপনার মানসিকতা, আমার নয়।’

‘পটাকা’খ্যাত এই আশিকী গার্ল সম্প্রতি প্রকাশ করেছেন তার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’। এ ছাড়া তিনি বর্তমানে ব্যস্ত ‘পাতালঘর’ সিনেমার কাজ নিয়ে। ৭ নভেম্বর থেকে ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’র শুটিংয়ে অংশ নেয়ারও কথা আছে তার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION