বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
তিন বছর পর আবারও শুরু হতে যাচ্ছে মাহি অভিনীত চলচ্চিত্রের কাজ। বদিউল আলম খোকন পরিচালিত ‘আমার মা আমার বেহেশত’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালে। তিন বছর পর আবারও সিনেমাটির কাজ শুরু হতে যাচ্ছে। এই ছবিতে মাহির বিপরীতে কাজ করছেন সাইমন সাদিক। দীর্ঘদিন পর আবারও সিনেমাটির শুটিং শুরু হতে যাওয়ায় নতুন করে প্রস্তুতি শুরু করেছেন সাইমন-মাহি ও কলাকুশলীরা।
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘অনেক আগেই এর শুটিং শুরু করার কথা ছিল। করোনার কারণে বাকি অংশের শুটিং করতে পারিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন শুটিং করতে চাচ্ছি। এ জন্য আমরা প্রস্তুতিও নিচ্ছি। এর নায়ক-নায়িকাও প্রস্তুতি নিচ্ছেন। খুব শিগগির বাকি অংশের দৃশ্যধারণের কাজ শুরু করব।’
‘আমার মা আমার বেহেশত’ সিনেমায় সাইমনের মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী চম্পা। আর বাবার চরিত্রে অভিনয় করছেন আলীরাজ।
ভয়েস/আআ