মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

যে খাবার আয়রণের ঘাটতি পূরণ করবে

লাইফস্টাইল ডেস্ক:

অনেক ফল ও সবজিতেই উচ্চমাত্রায় আয়রন থাকে। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণ আয়রন সমৃদ্ধ খাবার রাখা জরুরি।

শীতকালীন কিছু সবজি ও ফল রয়েছে যেগুলো আয়রন সমৃদ্ধ।

১. বিটরুট: আয়রনের ঘাটতি পূরণের ভালো উৎস এই সবজি। শীতকালীন এই সবজিতে আয়রন ছাড়াও রয়েছে কপার, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, সালফারসহ আরও অনেক উপাদান।

২. পালংশাক: পুষ্টির আঁধার এই শাক শরীরের পুরো স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে। এতে আয়রন, ভিটামিন এবং খনিজ উপাদানে ভরপুর যা রোগপ্রতিরোধ ক্ষমতা, হিমোগ্লোবিন বাড়ায় এবং অ্যামোনিয়া প্রতিরোধ করে।

৩. ব্রোকলি: জনপ্রিয় এই সবজি সুপার ফুড হিসেবে পরিচিত। এতে ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন ফলিত,জিংক এবং ম্যাগনেশিয়াম রয়েছে। এটি সেদ্ধ বা সাতলিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়।

৪. বাঁধাকপি: শীতকালীন আরেকটি জনপ্রিয় এই সবজিতে আয়রন, অনেক প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে। আয়রনের ঘাটতি পূরণের পাশাপাশি এটি ওজন কমাতে, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে এবং শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করতে সহায়তা করে।

৫. বেদানা: এই ফল শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়। এটি আয়রন, ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফাইবারের ভালো উৎস। এতে থাকা এসকর্বিক অ্যাসিড শরীরে রক্ত চলাচলে সহায়তা করে।

৬. আপেল: এটি আয়রনের ভালো উৎস এবং পুরো স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে।

৭. কমলা: ভিটামিন সি এর ভালো উৎস এই ফল শরীরে আয়রনের মাত্রা বাড়াতে সহায়তা করে। এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দেহে পুষ্টি জোগাতে সহায়তা করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION