বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইউটিউবারের বিরুদ্ধে অক্ষয় কুমারের ৫শ’কোটি টাকার মানহানি মামলা

বিনোদন ডেস্ক:

এক ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলা করলেন অক্ষয় কুমার।ভারতীয় গণমাধ্যম জানায়, বিহারের রশিদ সিদ্দিকী নামক ইউটিউবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে এ বলিউড তারকার নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট করেন।

এ বাবদ গত ৪ মাসে প্রায় ১৫ লাখ রুপির বেশি উপার্জন করেছেন রশিদ। একই সঙ্গে তার সাবস্ক্রাইবার সংখ্যাও বেড়ে ২ লাখ থেকে একলাফে ৩ লাখে গিয়ে দাঁড়ায়।

পুলিশ এই ইউটিউবারকে মানহানি, উদ্দেশ্যপ্রণোদিত অপমান ও মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে একবার গ্রেপ্তার করেছিল। তবে আদালত তার আগাম জামিন মঞ্জুর করেছে।

রশিদ সিদ্দিকী মুম্বাই পুলিশ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ও অক্ষয় কুমারের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন। সেই পোস্টগুলো প্রায় লাখের ওপর ভিউ পায়। এ নিয়ে শিবসেনা দলের আইনজীবী ধর্মেন্দ্র মিশ্র ইতিমধ্যেই রশিদের বিরুদ্ধে মামলা করেছেন।

রশিদ ইউটিউবে জানান, সুশান্তর মৃত্যু নিয়ে মুম্বাই পুলিশ ও আদিত্য ঠাকরের সঙ্গে গোপন বৈঠক করেন এবং সুশান্তর প্রেমিকা রিয়া চক্রবর্তীকে কানাডায় পৌঁছে দেওয়ারও পরিকল্পনা করেন অক্ষয়।আরও জানান, সুশান্ত ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে মুখ্য চরিত্র পাওয়ায় অক্ষয় খুশি ছিলেন না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION