মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় ত্রুটির কারণে সংকট সৃষ্টি-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে দেশটিতে চলমান সংকট সৃষ্টি হয়েছে। তিনি ‘রাশিয়া-১’ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় যে সমস্যা রয়েছে তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছে স্পষ্ট।

তিনি এই ত্রুটি সংশোধন করার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট বলেন, এবারের নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তার সমাধান করার দায়িত্ব মার্কিন জনগণের।

পুতিন এমন সময় এ বক্তব্য দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলেও রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবর অনুযায়ী, সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ৩০৬ টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু ট্রাম্প এখনো পরাজয় মেনে নেননি বরং ক্ষমতাসীন প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্যাপকভাবে নির্বাচনে কারচুপির অভিযোগ করে যাচ্ছেন।

এদিকে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন বেশ কয়েকজন ভোটার। মিশিগানের একদল ভোটার বলছেন, নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে ট্রাম্পের মামলা এবং ভোট পুনর্গণনায় বাধা প্রদানের কারণে তারা বঞ্চিত হচ্ছেন।

গত শুক্রবার মিশিগানের ডেট্রয়েট শহরের একটি সংগঠন ও তিনজন কৃষ্ণাঙ্গ ভোটার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন

গত ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে সম্প্রতি হেরে যাওয়া অঙ্গরাজ্যগুলোতে মামলার ঝড় তুলেছেন ট্রাম্প সমর্থকরা। তবে উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় বেশিরভাগ জায়গায় এসব মামলা খারিজ হয়ে গেছে। সর্বশেষ গুরুত্বপূর্ণ নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়াতেও হেরে গেছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা।

শনিবার ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন পেনসিলভানিয়ার এক জেলা জজ আদালত। নির্বাচনের ফল আসার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন, কারচুপি করে জয় ছিনিয়ে নিয়েছেন বাইডেন। তারপর থেকেই ভোট পুনর্গণনার দাবি তুলে মামলা করা হয়। কিন্তু এর অধিকাংশই ব্যর্থ হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION