মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

পরাজয় স্বীকার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি মেনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণে জো বাইডেনের জন্য আর কোনো বাধা থাকল না।কাতারভিত্তিক আলজাজিরা জানায়, ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম ব্যাটলগ্রাউন্ড মিশিগানে আনুষ্ঠানিক ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের কাছে হারেন ট্রাম্প।

এর অল্প সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর জন্য ফেডারেল এজেন্সিকে আহ্বান জানান তিনি। সরাসরি না বললেও এর মাধ্যমে বাইডেনের কাছে তিনি পরাজয়ই মেনে নিলেন। ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএস) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তদারকি করে থাকে।

‘যা করা দরকার তা করতে হবে’ বলে সোমবার জিএসকে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়।

জিএস জানায়, প্রেসিডেন্টের এ নির্দেশনার মাধ্যমে নির্বাচনে বাইডেন ‘বিজয়ী’ বলে প্রতীয়মান হলো।মিশিগানের আগে আরেক ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ার আনুষ্ঠানিক ফলাফলও ট্রাম্পের বিপক্ষে যায়। এরপর পেনসিলভানিয়ার আদালতও তাকে হতাশ করে। কারচুপির অভিযোগে অঙ্গরাজ্যটির ডাকযোগে ভোট বাতিলের আবেদন করেছিল রিপাবলিকান শিবির, যা আদালতে খারিজ হয়ে যায়।

এদিকে ক্ষমতা হস্তান্তরের শুরুর প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে বাইডেনের টিম। ২০ জানুয়ারি আগামী চার বছরের জন্য পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ নেবেন তিনি।

এক বিবৃতিতে বাইডেন টিম জানায়, ‘ফেডারেল এজেন্সিগুলো নিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে প্রশাসনিক পদক্ষেপ একটি চূড়ান্ত সিদ্ধান্ত।’

তারা আরও বলে, ‘মহামারিকে নিয়ন্ত্রণে আনা এবং অর্থনীতিকে আগের গতিতে ফিরিয়ে আনাসহ আমাদের জাতির সামনে যে চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলা করার জন্য আজকের সিদ্ধান্তটি ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION