বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খবরে ভীষণ বিরক্ত রাকুল

ভয়েস বিনোদন ডেস্ক:

দক্ষিণী সিনেমার অভিনেতা মোহন বাবু। তার পরবর্তী সিনেমা ‘সন অব ইন্ডিয়া’। ডায়মন্ড রত্না বাবু পরিচালিত এ সিনেমায় লাস্যময়ী অভিনেত্রী রাকুল প্রীত সিং অভিনয় করবেন বলে খবর উড়ছে। এতে তাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। সময়ের সঙ্গে এ খবর আরো জোরালো হচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে খুব বিরক্ত রাকুল। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

রাকুল প্রীত সিংয়ের ম্যানেজার জানিয়েছে, এমন খবরে ভীষণ বিরক্ত রাকুল। কারণ এই সিনেমায় তিনি অভিনয় করছেন না। অযথাই কিছু সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে যাচ্ছে।

পলিটিক্যাল একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক ডায়মন্ড রত্না বাবু নির্মাণ করতে যাচ্ছেন ‘সন অব ইন্ডিয়া’। পাশাপাশি এতে অনেক কাল্পনিক চরিত্র রয়েছে। মোহন বাবু এতে বিরুপ্রকাশ নামে একটি চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও অভিনয় করবেন—শ্রীকান্ত, রাজা রবীন্দ্র, আলী প্রমুখ। এটি প্রযোজনা করছেন বিষ্ণু মঞ্চু। আগামী বছরের শুরুর দিকে এটি মুক্তির পরিকল্পনা করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে কিছুদিন আগে মাদক কাণ্ডে জড়িয়ে বেশ আলোচনায় ছিলেন রাকুল। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যদিও মাদক সেবনের বিষয় অস্বীকার করেন রাকুল।

রাকুলের পরবর্তী সিনেমা ‘অ্যাটাক’। এতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করছেন তিনি। অর্জুন কাপুরের বিপরীতে ‘চালে চালো’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি তামিল ভাষার ‘আয়ালান’ ও ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় অভিনয় করছেন রাকুল। ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় আরো অভিনয় করছেন—কমল হাসান, কাজল আগরওয়াল প্রমুখ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION