মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

‘ইরানি বোমার জনক’ গুপ্ত হামলায় খুন

মোহসিন ফখরিজাদেহ

আন্তর্জাতিক ডেস্কা:

গুপ্ত হামলায় খুন হয়েছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী। শুক্রবার রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।

হত্যার শিকার ওই বিজ্ঞানীর নাম মোহসিন ফখরিজাদেহ। তেহরান থেকে ৪৩ মাইল পূর্বে আবসার্দ শহরে তাকে হত্যা করা হয়েছে।

ইরানের গোপন পারমাণবিক অস্ত্র প্রকল্পের পেছনে ফখরিজাদেহর মুখ্য ভূমিকা ছিলো বলে পশ্চিমা গোয়েন্দাদের ধারণা। তাকে ‘ইরানি বোমার জনক’ হিসেবে আখ্যা দিতেন কূটনীতিকরা।

ইরানের বিপ্লবী বাহিনীর বরাত দিয়ে তাসনিম বলেছে, ‘দেশের পরমাণু গবেষণা ক্ষেত্রের বিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহ তেহরানের কাছে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন।’

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর ফখরিজাদেহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র সন্ত্রাসীরা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিভাগের প্রধান মোহসিন ফখরিজাদেহকে বহনকারী গাড়ির ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের সঙ্গে দেহরক্ষীদের সংঘাতের পর গুরুতর আহত ফখরিজাদেহকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দুর্ভাগ্যবশত চিকিৎসকদলের প্রচেষ্টা ব্যর্থ হয়।’

পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকাণ্ড’। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION