মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

জাপানে করোনার চেয়ে আত্মহত্যার মৃত্যু বেশী

আন্তর্জাতিক ডেস্ক:

নভেল করোনাভাইরাসের দিনগুলোতে জাপানে মানসিক স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। বছরব্যাপী চলা নভেল করোনাভাইরাসে যত মানুষ দেশটিতে মারা গেছেন, তার চেয়ে বেশি মানুষ গত এক মাসে আত্মঘাতী হয়েছেন।

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সিকে উদ্ধৃত করে সিএনএন এবং ফক্স নিউজ জানিয়েছে, শুধুমাত্র অক্টোবরে ২ হাজার ১৫৩ জন আত্মহত্যা করেছেন। আর চলতি বছরে নিজেকে শেষ করে দেয়া মোট মানুষের সংখ্যা ১৭ হাজারের বেশি!এই তুলনায় নভেল করোনাভাইরাসে ‘অনেক কম’ মানুষ মারা গেছেন। চীন থেকে ছড়িয়ে পড়া রোগে দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার মানুষের প্রাণ গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ লকডাউনে পরিবার থেকে দূরে থাকতে থাকতে অনেকেই হতাশায় ডুবে যাচ্ছেন। এর ভেতর যোগ হচ্ছে অর্থনৈতিক চিন্তা। গ্রাস করছে বেকারত্ব।‘আমাদের গুরুত্বের সঙ্গে বাস্তবতার মুখোমুখি হওয়া প্রয়োজন,’ মন্তব্য করে জাপান সরকারের প্রধান মুখপাত্র ক্যাটসুনোবু কাটো গত সপ্তাহে বলেন, ‘আত্মহত্যা থেকে মানুষকে বিরত রাখতে আমরা হটলাইন চালু করছি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।’

জাপানে ঐতিহাসিকভাবে আত্মহত্যার প্রবণতা অন্য দেশের চেয়ে বেশি। করোনার আগের কয়েক বছরে সেটি কিছুটা কমেছিল।আত্মহত্যা প্রতিরোধের জন্য জাপান সরকারের বিশেষ তহবিল আছে। সেটি এখন ১০ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২৪ মিলিয়ন করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION