রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

আর নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান

আব্দুল হান্নান খান

ভয়েস নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (২৯ নভেম্বর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ কর্মকর্তা এম. সনাউল হক।

সানাউল হক জানান, শুক্রবার (২৭ নভেম্বর) আব্দুল হান্নান খানের করোনা টেস্টে পজিটিভ ধরা পড়ে। এরপর তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। এরপর আজ (রবিবার) সকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর দুপুর পৌনে একটায় ব্রেন স্ট্রোক করে তিনি মারা যান।

প্রসঙ্গত, ট্রাইব্যুনাল গঠনের আগে বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলার তদন্তেও প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন আব্দুল হান্নান খান। এরপর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) তদন্ত সংস্থার সমন্বয়ক হন আব্দুল হান্নান খান। একপর্যায়ে প্রধান তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল হান্নান খান।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ও জেলহত্যা মামলার তদন্তে প্রধান সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান খানের নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ব পালনের কথা শ্রদ্ধার সঙ্গে করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হিসেবেও তিনি সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’
প্রধানমন্ত্রী আব্দুল হান্নানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION