সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

প্রভা ও তিশা কেউ হিরো আলমের কথা রাখেনি

বিনোদন ডেস্ক:

হিরো আলম আবারও আলোচনায়। টেলিফিল্মে অভিনয়, নিজের চলচ্চিত্রে নিজেই নায়ক হওয়ার পর এবার তিনি ‘গায়ক’ হিসেবে হাজির হয়েছেন। সম্প্রতি হিরো আলম  জানিয়েছেন তার ‘সাহসী হিরো আলম’ সিনেমায় অভিনয়ের পাকা কথা দিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও তাসনুবা তিশা। যদিও দু’জনের কেউই কথা রাখেননি।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘প্রভা ও তিশাকে আমাদের সিনেমার জন্য চূড়ান্ত করা হয়েছিল। আমি সেভাবে প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে এসে দু’জনই ‘করবেন না’ বলে জানিয়েছেন।’ আপনি নিজে তাদের সঙ্গে কথা বলেছিলেন কিনা? এই প্রতিবেদকের এমন প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, ‘আমি সরাসরি কথা বলিনি। অন্য একজন শিল্পীর মাধ্যমে অফার করেছিলাম। তারা প্রথমে কাজ করবেন বলে কথা দিয়েছিলেন। বলেছিলেন শিডিউল পিছিয়ে দিলে কাজটি করবেন। কিন্তু ততদিনে আমি কাজ শুরু করে দিয়েছিলাম। ফলে শিডিউল পেছানো সম্ভব হয়নি।’

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক মুকুল নেত্রবাদী জানান, প্রভা এবং তিশার সঙ্গে মৌখিক চুক্তি হয়েছিল। পরবর্তী সময়ে তারা অনাগ্রহী হওয়ায় কাগজপত্র করা হয়নি। পরে দু’জনের জায়গায় রাবিনা বৃষ্টি ও নুসরাতকে নেওয়া হয়।

উল্লেখ্য হিরো আলমের সিনেমাটি প্রথমে শুরু করেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। তিনি একদিন শুটিংও করেছিলেন। কিন্তু হিরো আলমের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি সিনেমাটি ছেড়ে দেন। তার স্থলাভিষিক্ত হন মুকুল নেত্রবাদী।‘সাহসী হিরো আলম’ মুক্তির পর প্রশংসা অর্জনে ব্যর্থ হয়। এরপর থেকেই নতুন করে সমালোচনা শুরু হয় হিরো আলমকে নিয়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION