বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অবশেষে আদিপুরুষ’ ছবিতে দীপিকা

বিনোদন ডেস্ক:

বলিউডের ‘আদিপুরুষ’ ছবিতে রাম চরিত্রে প্রভাস এবং রাবণের ভূমিকায় সাইফ আলি খান অভিনয় করবেন। তাদের সঙ্গে এবার সীতা হিসেবে যোগ দিচ্ছেন কৃতি স্যানন। খবর বলিউড হাঙ্গামার।

যদিও ‘রামায়ণ’-এর ছায়ায় ওম রাউতের পরিচালনায় ছবিটিতে সীতা চরিত্রে দীপিকা পাডুকোনকে ভাবা হয়েছিল। কিন্তু নাগ অশ্বিনীর পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি তেলুগু চলচ্চিত্রে প্রভাসের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। তাই ‘আদিপুরুষ’ শিবির নতুন জুটি উপহার দিতে চেয়েছে।

এজন্য দীপিকার মতো লম্বা নায়িকা নির্বাচনে নেমে পড়েন ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ খ্যাত পরিচালক ওম রাউত। এভাবেই ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার কৃতি হাতে পেয়ে গেছেন ছবিটি। তাই তিনি বেশ উচ্ছ্বসিত। পৌরাণিক প্রেক্ষাপটে এটাই হতে যাচ্ছে তার প্রথম কাজ।

সীতা মাতা চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে নিরামিষে অভ্যস্ত হয়ে উঠবেন কৃতি। ‘আদিপুরুষ’-এর শুটিং শেষ না হওয়া পর্যন্ত আমিষে ফিরবেন না ৩০ বছর বয়সী এই তারকা।

এদিকে কৃতির হাতে এখন আরও আছে ‘মিমি’ ছবিটি। অন্যদিকে নিজের প্রযোজিত ও অভিনীত ‘এইটি থ্রি’ মুক্তির অপেক্ষা করছেন ৩৪ বছর বয়সী দীপিকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION