বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এক নায়িকার বিপরীতে সাত নায়ক

বিনোদন ডেস্ক:

পরিচালক ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’র প্রধান চরিত্রে অভিনয় করছেন রাজ রিপা। তার বিপরীতে অভিনয় করবেন সাত নায়ক।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানা গেছে এ খবর। তবে অভিনেতাদের নাম গোপন রেখেছেন ইফতেখার।

তিনি বলেন, বিষয়টা চমক হিসেবে থাকুক। সোমবার রাজ রিপার জন্মদিন। তখন মহরত করবো। ওখানেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।

মাস দু-এক আগে রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘মুক্তি’র ঘোষণা দেন পরিচালক।

ওই সময় ইফতেখার জানান, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি। সে কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকেরা খুঁজে পাবেন। অ্যাকশনধর্মী গল্পে নির্মিত হবে ‘মুক্তি’।

এর জন্য মারপিট শিখছেন রাজ রিপা। কিছুদিন আগে মোটরসাইকেল চালাতে গিয়ে তিনি আহতও হন।
এর আগে রায়হান রাফী পরিচালিত ‘দহন’ চলচ্চিত্রে দেখা গেছে রাজ রিপাকে। ‘মুক্তি’ হতে যাচ্ছে একক নায়িকা হিসেবে তার জন্য বড় ব্রেক।

ইফতেখার চৌধুরীর প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে নির্মিত হচ্ছে ছবিটি, পর্দায় আসবে সামনের বছরের নারী দিবসে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION