বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বদলে গেছে মিমের নায়ক

বিনোদন ডেস্ক:

পরপর বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাহসান খান ও বিদ্যা সিনহা মিমকে। সম্প্রতি একসঙ্গে একটি ওয়েব ফিল্মে অভিনয়ের কথা থাকলেও বদলে গেছেন নায়ক।

গায়ক থেকে নায়ক বনে যাওয়া তাহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন আরেক গায়ক ও সংগীতায়োজক প্রীতম হাসান।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য ‘হোয়াট দ্য ফ্রাই’ নামের ছবিটি নির্মাণ করছেন অনম বিশ্বাস।

জানা গেছে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এ ছবিটির শুটিং।

সংবাদমাধ্যমকে অনম বিশ্বাস বলেন, “আমি সব সময় চরিত্রের সঙ্গে মানায় এমন শিল্পীই বেছে নিই। প্রীতম নিয়মিত অভিনয় না করলেও এই গল্পে তার দরকার ছিল। তা ছাড়া মিমের সঙ্গে প্রীতমের রসায়নটা কেমন জমে সেটাও দেখার ইচ্ছে হয়েছে। আমার মনে হয় দুজনকেই দর্শক পছন্দ করবে। ”

তাহসান প্রসঙ্গে জানান, গল্প নিয়ে প্রাথমিক আলোচনা হলেও চুক্তি হয়নি। পরে গল্পে পরিবর্তন আসায় নায়কও বদলে গেছে। তবে নতুন প্রজেক্টে তারা একসঙ্গে কাজ করবেন।

গায়ক ও সংগীতায়োজক হিসেবে ইতিমধ্যে অবস্থান তৈরি করে নিয়েছেন প্রীতম।

এর আগে গল্পনির্ভর মিউজিক ভিডিও ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION