সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

ত্বকের ব্রণ তাড়াতে, উজ্জ্বলতা বাড়াতে মিষ্টি কুমড়া!

লাইফস্টাইল ডেস্ক:

শীতকালীন সবজি মিষ্টি কুমড়া যেমন স্বাদে পুষ্টিতে অনন্য তেমনি রূপচর্চায় বেশ কার‌্যকরী। এই সবজি আপনার রূপের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়ক।এটি সব ধরনের ত্বকের জন্যই উপযোগী। মিষ্টিকুমড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ব্রণের সমস্যা প্রতিরোধ ও প্রতিকার করার পাশাপাশি সূর্যের আলো ও পরিবেশ দূষণের ফলে ত্বকের যে ক্ষতি হয়, তা সারিয়ে তুলতে পারে।

ত্বকে মিষ্টি কুমড়ার ব্যবহার:

যাদের শুষ্ক ত্বক, তারা আর্দ্রতা ধরে রাখতে মিষ্টি কুমড়ার মাস্ক ব্যবহার করতে পারেন।দুই চামচ মিষ্টিকুমড়ার পাল্প, আধা চামচ মধু, এক চামচ দুধ, দুই চামচ নারকেল তেল, এক চিমটি দারুচিনি গুঁড়া দিয়ে মিশ্রণটি তৈরি করুন। ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য এক টেবিল চামচ মিষ্টিকুমড়ার পাল্পে এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি ত্বকে মেখে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION