মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আমরা কক্সবাজারবাসী সংগঠনের উখিয়া উপজেলা শাখার কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের আপামর জনসাধারণের অধিকার আদায়ের সংগঠন “আমরা কক্সবাজারবাসী” সংগঠনের উদ্যোগে উখিয়ায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১১ ডিসেম্বর বিকেল ৩টায় উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রিসোর্স সেন্টারে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সমন্বয়ক মাহবুবুল আলম মাহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরা কক্সবাজার বাসী সংগঠনের প্রধান উপদেষ্টা কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জাতির সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সকালের কক্সবাজারের নির্বাহী সম্পাদক ও কক্সবাজারের সিনিয়র সাংবাদিক এবং সমন্বয়ক মহসীন শেখ, কক্সবাজার নারী আন্দোলনের আপোষহীন নেত্রী ও সমন্বয়ক ফাতেমা আনকিজ ডেজি।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক নাজিম উদ্দিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী ও নব নির্বাচিত নির্বাহী সদস্য ফারুক আহামদ, উখিয়া প্রেস ক্লাবের নব নির্বাচিত নির্বাহী সদস্য নুর মোহাম্মদ সিকদার, উখিয়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, উখিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ও প্রেসক্লাবের নব নির্বাচিত অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া প্রেসক্লাবে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, উখিয়া বিএনপির দপ্তর সম্পাদক আহসান উল্লাহ মনি, সাবেক ছাত্রনেতা এডভোকেট রবীন্দ্র দাশ রবি, সাবেক ছাত্রনেতা সোহেল আহামদ খন্দকার, ছাত্রনেতা শাহজামান সিরাজী।

সভা সঞ্চালন করেন সাবেক ছাত্রনেতা মুজিবুল ইসলাম। সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন আনুষ্ঠানিক ভাবে উখিয়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন। এতে সাংবাদিক নুর সিকদারকে সভাপতি ও সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরীকে সেক্রেটারী নির্বাচিত করা হয়। পরে জেলা নেতৃবৃন্দ নতুন সভাপতি ও সেক্রেটারীর হাতে কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী তুলে দেন ও প্রধান অতিথি নব নির্বাচিত সেক্রেটারীকে মাস্ক পরিয়ে দেন। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION