সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

কক্সবাজার প্রেসক্লাব ভবন প্রকল্পের জন্য জেলা প্রশাসকের ৫ লক্ষ টাকা অনুদান

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার প্রেস ক্লাব এর আধুনিক ভবন নির্মাণ প্রকল্পের জন্য ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। রবিবার সকালে প্রেস ক্লাব সম্পাদক মোহাম্মদ আবু তাহের এর হাতে অনুদানের এই চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মো: কামাল হোসেন এই সময়ে বলেন- হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বদলে যাচ্ছে দেশের পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার। এই উন্নয়নের সাথে তাল মিলিয়ে কক্সবাজার প্রেস ক্লাবের জন্যও একটি আধুনিক ভবনের প্রয়োজন রয়েছে। দেরিতে হলেও একটি আধুনিক প্রেস ক্লাব ভবন নির্মাণ প্রকল্প হাতে নেওয়ায় প্রেস ক্লাব কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি এই প্রকল্প বাস্তবায়নে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সার্বিক সহায়তা প্রদান করায় প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস ক্লাব সম্পাদক আবু তাহের। জেলা প্রশাসক প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক।

উল্লেখ্য কক্সবাজার প্রেস ক্লাবের ১০ তলা বিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। নকসা তৈরি ও প্রকৌশল পরামর্শের জন্য ঢাকার স্বনামধন্য একটি আর্কিটেক প্রতিষ্ঠানের সাথে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION