বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কৌশানির সঙ্গে বনির প্রেমের সম্পর্ক মেনে নিতে পারছে না

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন আগেই কৌশানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বনি সেনগুপ্ত। কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে, খুব শিগগিরই তারা বিয়ে করছেন।কিন্তু হঠাৎ করে উল্টো হাওয়া দুই পরিবারের মধ্যে। টলিপাড়ার আনাচে-কানাচে কান পাতলে শোনা যাচ্ছে, দুই পরিবারের নাকি কেউ মানছে না তাদের প্রেমের সম্পর্ক। তবে, মন খারাপ হওয়ার কোনো অবকাশ নেই। কারণ, আসল কথাটা একেবারেই অন্য।

আসলে বাস্তবে নয়, রুপালি পর্দায় ঘটেছে এমন ঘটনা। গার্লফ্রেন্ড কৌশানি সঙ্গে রুপালি পর্দায় জুটি বাঁধতে চলেছেন বনি। সুজিত মণ্ডল পরিচালিত ‘তুমি আসবে বলে’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।

সম্পূর্ণ বিনোদনের ঠাসা এই সিনেমায় থাকছে একদম পারিবারিক গল্প। দুই পরিবারের ইগোর লড়াই এবং তার মুখে দাঁড়িয়ে দুটি প্রেমের সম্পর্ক- এই সবকিছু নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। নন্দ গোপালের চরিত্রে দেখা যাবে বনিকে। অন্যদিকে, আঁখির চরিত্রে অভিনয় করবে কৌশানি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION