বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

প্রশ্ন কঠিন, পরীক্ষার্থীদের ভাংচুর

  1. ভয়েস নিউজ ডেস্ক:

প্রশ্নপত্র কঠিন, তাই পরীক্ষাকেন্দ্রে বিক্ষোভ-ভাঙচুর

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার প্রশ্নপত্র কঠিন দাবি করে পরীক্ষার্থীদের একটি অংশ পরীক্ষা কেন্দ্রের ভেতরে বিক্ষোভ করেছে। এসময় বার কাউন্সিলের একটি গাড়ি ভাঙচুরসহ কলেজে বেশ কয়েকটি কক্ষের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ৯টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরু হয়। ভাঙচুরের ঘটনাটি ঘটে মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

মোহাম্মাদপুর থানা পুলিশ বলছে, সকাল ৯টা থেকে চার ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই প্রশ্ন কঠিন হয়েছে এমন অভিযোগ করেন কয়েকজন পরীক্ষার্থী। তারপর তারা বিক্ষোভ শুরু করেন। পরে পরীক্ষার্থীদের ওই অংশ নিজেদের খাতা ছিঁড়ে ফেলেন। অন্য পরিক্ষার্থীদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেন।

পরীক্ষার কেন্দ্রে এমন ঘটনায় মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষা স্থগিতের কথা জানা গেল।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণকারীদের দাবি প্রশ্নপত্র কঠিন হয়েছে। তাই পরীক্ষার্থীদের একটি অংশ কলেজের ভেতরে ভাঙচুর চালায়। এতে বার কাউন্সিলের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কলেজে কিছু জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।সূত্র: বাংলাট্রিবিউ।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION