বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হৃদয়ে লেগেছিল, কাঁদতে ইচ্ছে হচ্ছিল-পল্লবী

বিনোদন ডেস্ক:

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ‘পাবা কাদাইগাল’ নামে একটি অ্যান্থলজি সিনেমায় অভিনয় করেছেন তিনি। গত ১৮ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। চারটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এই চারটি গল্পের মধ্যে ‘ওর ইরাভু’ শিরোনামের গল্পে অভিনয় করেছেন সাই পল্লবী। এটি পরিচালনা করেছেন ভেট্টি মরন। এতে আরো অভিনয় করছেন—অঞ্জলী, গৌতম বাসুদেবা মেনন, কালিদাস জয়রাম, কাল্কি কোয়েচলিন, প্রকাশ, সান্তনু ভাগ্যরাজ প্রমুখ।

৩৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার কাজের অভিজ্ঞতা সাই পল্লবীর ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের কাছে শুটিংয়ের সেই অভিজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী।

শুটিংয়ের আগের দিনও সাই পল্লবীকে স্ক্রিপ্ট দেননি পরিচালক। বিষয়টি বর্ণনা করে সাই পল্লবী বলেন—‘‘আমি পরিচালক ভেট্টি মরনকে বললাম, স্যার আপনি আমাকে এখনো স্ক্রিপ্ট দেননি। জবাবে পরিচালক আমাকে বললেন, ‘পরে তোমাকে স্ক্রিপ্ট দেব।’ পরিচালকের এমন উত্তরে আমি খুব বিস্মিত হয়েছিলাম। কারণ তার পরের দিনই ছিল শুটিং। কিন্তু তখন পর্যন্তও স্ক্রিপ্ট পাইনি। অবাক হলেও আমি ভেট্টি স্যারকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আমি যদি আগেই স্ক্রিপ্ট পেতাম, তবে হয়তো চরিত্রটি বাস্তব সম্মতভাবে ফুটিয়ে তুলতে পারতাম না।’’

শুটিং শুরুর আধা ঘণ্টা আগে সাই পল্লবীকে তার সংলাপ বলেন পরিচালক। সেই অভিজ্ঞতা জানিয়ে সাই পল্লবী বলেন—‘আমি যখন আমার দৃশ্যের শুটিং শুরু করি, তখন ভেট্টি স্যার আমার সংলাপ বলতে বলেন। যা আমার হৃদয়ে লেগেছিল এবং আমি তখন আরো বেশি কাঁদতে ছিলাম। আমার দৃশ্যের শুটিং শুরুর আধা ঘণ্টা আগে আমার সংলাপ কী হবে তা বর্ণনা করেন। যখন আমি উচ্চ স্বরে সংলাপ বলছিলাম, তখন তা আমাকে খুব আহত করেছিল। এটি আমার জীবনের অন্যতম সেরা স্ক্রিপ্ট।’

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

সাই পল্লবী অভিনীত প্রেক্ষাগৃহে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে। সূত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION