বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজর-ক্যাপসিকামের আচার

লাইফস্টাইল ডেস্ক:
শীতের সবজি গাজর ও ক্যাপসিকাম দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন মজাদার আচার। দেখে নিন রেসিপিটি-

উপকরণ:

লম্বা করে কুচনো গাজর দেড় কাপ, ক্যাপসিকাম কুচি এক কাপ, ৪ চা চামচ সরষের তেল

আচারের মসলা:

কালো জিরে ১ চা চামচ

রাই সরষে ২ টেবিল চামচ

হিং ১/৪ টেবিল চামচ

মেথি ১/২ চা চামচ

লবণ স্বাদমতো

মরিচ গুঁড়া ১ টেবিল চামচ

রান্না পদ্ধতি: সব মসলা একসঙ্গে আধভাঙা করে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার বড় পাত্রে গাজর-ক্যাপসিকামের উপর ঢেলে ভালো করে মাখান।

মাইক্রোওভেনে একটি পাত্র রেখে তাতে তেল দিয়ে দু’ মিনিট গরম করুন। হয়ে গেলে ওই গরম তেল মাখিয়ে নিন গাজর-ক্যাপসিকামের মিশ্রণে।

তারপর আরও ৩ মিনিট ঢেকে দিয়ে গরম করুন ১০০ শতাংশ পাওয়ারে। হয়ে গেলে স্ট্যান্ড টাইমে রাখুন ২ মিনিট। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দিন।

ভাত-রুটি দুইয়ের সঙ্গেই খাওয়া যাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION