বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

তবে কি আত্মহত্যা করবেন দীপিকা পাড়ুকোন!

ভয়েস বিনোদন ডেস্ক:

নতুন বছরের শুরুতে অবাক করা কাজ করে বসলেন দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রাম থেকে নিজের সব ছবি সরিয়ে ফেললেন তিনি। দেশ-বিদেশের ৫২ হাজার অনুরাগী আছে তার ইনস্টাগ্রামে। যারা নিয়মিত দীপিকার কাজকর্মের খোঁজখবর রাখেন। ছবি দেখেন। প্রশংসায় ভাসান। তাই হঠাৎ করে দীপিকার এমন কাণ্ডে চিন্তিত তারা। প্রশ্ন একটাই—দীপিকা এমন কাজ কেন করলেন?

নতুন বছরের শুভেচ্ছা বার্তায় যদিও এই প্রশ্নের উত্তর দেননি দীপিকা। কেবল সুখী সমৃদ্ধ নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।

আত্মহত্যার কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুত ঠিক এমন কাজটি করেছিলেন। ইনস্টাগ্রাম থেকে সব ছবি সরিয়ে ফেলেছিলেন। প্রোফাইল বায়োতে লিখেছিলেন, বর্তমানে আমি ইনস্টাগ্রামে নেই।

তাই ভক্তদের মনে এখন শঙ্কা, তাহলে কি সুশান্তের পথে হাঁটবেন দীপিকা! কিন্তু দীপিকার তো এমন কোনো সিনেমা নেই, যেটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে। যেমনটি হয়েছিল সুশান্তের বেলায়।

আবার অনেক অনুরাগী এসব ভাবতে নারাজ। তারা মনে করছেন, কোনো সিনেমার প্রচারণার অংশ হিসেবে এমনটা করতে পারেন তিনি।

দীপিকা এই মুহূর্তে আছেন রাজস্থানের রান্থামবোরে। জীবনসঙ্গী রণবীর সিংকে নিয়ে নতুন বছর উদ্যাপন করতে এসেছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন চিড়িয়াখানায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION