শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মা

মা

এস আর হোছাইন

মা তোমার কদমে রই
সালাম সারা বেলা
চির সুখের জায়গা মাগো
তব কদম তলা।

ধরায় মোরে নিয়ে এলে
আদর সোহাগ মেখে,
হাজার কষ্ট চাপা দিলে
আমার মুখটি দেখে,
দশমাস দশদিন গর্ভে মাগো
দিলাম দু:খ দোলা।

ভবে এসে তব কোলে
প্রকৃতি সমাধান,
মিলেনি তাতে কভু
কোন অভিমান,
বলো মাগো এমন ত্যাগ
কি করে ভুলা?

ছোট যেমন বড়ই তেমন
হইনা কভু পর,
তুমি মাগো আমার তরে
ভালোবাসার সাগর,
সে সাগরে তরী বেয়ে
জীবন নামের খেলা।

জান্নাত মোর লুকিয়ে আছে
তোমার পা গহিন,
বলে তাহা দয়াল নবী
শান্তি প্রিয় দ্বীন,
হোছাইন তব পায়ে রয়ে
খুলবে সুখের মেলা।

কবি পরিচিতিঃ
এস আর হোছাইন।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া।
srhossaincox143@gmail.com

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION