বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

অধরার অপেক্ষা গিভ অ্যান্ড টেক এ

ভয়েস বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। ২০১৮ সালের শেষের দিকে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। একই বছর তার অভিনীত ‘মাতাল’ সিনেমাও মুক্তি পায়। সম্প্রতি এ অভিনেত্রী ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন। অপেক্ষা করছেন ‘বর্ডার’ নামে আরেকটি সিনেমার ডাবিংয়ের জন্য।

অধরা খান রাইজিংবিডিকে বলেন, ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করলাম। আশা করছি, সুন্দর একটি কাজ হবে। আগামী ১৫ জানুয়ারি ‘বর্ডার’ সিনেমার ডাবিং শুরু করব, এজন্য অপেক্ষা করছি। এছাড়া কিছু কাজের প্রস্তাব পাচ্ছি। সবকিছু ভালো হলে সে কাজগুলো করব।

অধরা খান অভিনীত ‘পাগলের মতো ভালোবাসি’, ‘বর্ডার’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া তার হাতে রয়েছে ‘উন্মাদ’সহ বেশ কিছু সিনেমার কাজ। ২০১৬ সালে শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমায় নাম লেখান অধরা। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION