সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

ওম-মিমি গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন

বিনোদন ডেস্ক:

দুই বাংলার পরিচিত মুখ ওম সাহানি। গত বছরের শেষ লগ্নে গোপনে প্রেমিকা মিমি দত্তকে বিয়ে করেন তিনি। তারপর বিষয়টি নিয়ে অন্তর্জালে শুরু হয় নানা গুঞ্জন। যদিও তখন মুখ খুলতে দেখা যায়নি এই প্রেমিক যুগলকে। অবশেষে গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন এই জুটি।

গত বছর বিয়ের আইনি প্রক্রিয়া শেষ করেছেন মিমি-ওম। এই নায়ক ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে বলেন—আগামী ৩ ফেব্রুয়ারি ধর্মীয় রীতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। মিমির সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় ১০ বছরের। অবশেষে পরিণয় পেল। আমাদের জন‌্য সবাই দোয়া করবেন।

ওম বিহারি হলেও তাদের বিয়ে হবে বাঙালি মতে। বিয়ের দু’তিনদিন আগে বিহারি রীতিতে পুজোপাঠ হবে। এদিকে বিয়ের সাজ নিয়ে মিমি বলেন—বিয়ের দিন লাল বেনারসি আর সোনার গহনা পরব। বিয়ের খাবারের মেন্যুতে ওমের পছন্দের মাটন বিরিয়ানি থাকছে। আর মিষ্টি আসবে ভদ্রেশ্বর থেকে।

করোনা সংকটের কারণে এখনই বড় পরিসরে আয়োজন করছেন না ওম। তার ভাষায়—পরিস্থিতি আরো স্বাভাবিক হলে রিসেপশনের দিন চূড়ান্ত করব।

‘আলোর বাসা’ ধারাবাহিকের বিয়ের দৃশ্যে পরস্পরকে প্রথম দেখেন ওম-মিমি। পরবর্তীতে ‘প্রিয় তারকার অন্দরমহল’, ‘দিদি নাম্বার ওয়ান’ গেম শোতে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।

ওম বাংলাদেশের ‘অঙ্গার’, ‘হিরো ৪২০’, ‘প্রেম কি বুঝিনি’, ‘পাষাণ’, ‘তুই শুধু আমার’, ‘অগ্নি-২’ সিনেমায় অভিনয় করেছেন ওম। অন্যদিকে মিমি দত্ত ‘ভুতু’, ‘গোপাল ভাঁড়’, ‘জয়ী’সহ একাধিক মেগা ধারাবাহিকে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION