সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

ভারতের হাসপাতালে আগুন, ১০ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি হাসপাতালে নবজাতক কেয়ার ইউনিটে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার একটি হাসপাতালে।

আনন্দবাজার জানায়, মুম্বাই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরের ওই হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭ শিশু।আগুন লাগার পর দমকল বাহিনী সাত শিশুকে সেখান থেকে উদ্ধার করতে পারলেও অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বাকি ১০ শিশু।ওই হাসপাতালের এক চিকিৎসক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, মৃত শিশুদের বয়স এক থেকে তিন মাসের মধ্যে।

হাসপাতালের ওই বিভাগে আগুন লাগার পর একজন নার্স প্রথম ধোঁয়া দেখতে পান। তিনিই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনী।আগুন লাগার কারণ এখনো স্পষ্ট না হলেও প্রাথমিক ধারণা শর্টসার্কিট থেকেই লেগেছিল আগুন।

ভাণ্ডারা জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খান্ডাটে বলেছেন, ‘নবজাতক কেয়ার ইউনিটে রাত ২টার দিকে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। সাত শিশুকে উদ্ধার করা হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION