সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

সাইফ-পুত্রের সাথে শ্রীদেবী-কন্যা!

বিনোদন ডেস্ক‍া:
বলিউডের নতুন প্রজন্মের তারকা সন্তানরা সম্পর্ক নিয়ে মোটেও রাখঢাক করেন না। সারা আলী খান, অনন্যা পান্ডে, ইশান কাট্টারের মতো তারকা সন্তানরা ইচ্ছে হলেই বন্ধু বা বিশেষ বন্ধুকে নিয়ে বেড়াতে চলে যান। কোনো গুঞ্জন বা সমালোচনার পরোয়া করেন না তারা।

তবে এদের মাঝে যে ব্যতিক্রম নেই তা-ও কিন্তু না। অনেক সময় চোখের আড়ালেও গাঢ় হয় কিছু কিছু বন্ধুত্ব। সোশ্যাল মিডিয়ায় দৃষ্টি রাখলে তার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। বর্তমানে বলিউডের ব্যতিক্রমী দুই বন্ধু খুশি কাপুর ও ইব্রাহিম আলী খান। শ্রীদেবীর ছোট মেয়ে খুশির সঙ্গে সাইফ-অমৃতার ছোট ছেলে ইব্রাহিমের বন্ধুত্ব দীর্ঘ দিনের। ইদানীং সেই বন্ধুত্বে একটু খুনসুটির আভাস মিলেছে!

অন্যান্য তারকা সন্তানদের তুলনায় সোশ্যাল মিডিয়ায় কিছুটা কম সক্রিয় ইব্রাহিম। এখনো সবার জন্য তিনি তার ব্যক্তিগত জগতের দরজাটি খুলে দেননি। তবে সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে তোলা যেসব ছবি তিনি শেয়ার করেন তার অনেকগুলোতে খুশির উপস্থিতি বেশ নজর কেড়েছে। একসঙ্গে সুইমিং পুলে নেমে সময় কাটানো কিংবা ড্যান্স ফ্লোরে খুশি-ইব্রাহিমের বন্ধুত্বের রসায়ন একটু বেশি-ই জমকালো!

খুশি কাপুর তার ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। তাতে কিছুটা আগ বাড়িয়েই মন্তব্য করেছেন ইব্রাহিম। খুশি ও তার বন্ধুকে ‘জোড়া সমস্যা’ বলে মন্তব্য করেছেন তিনি। খুশিও সেই মন্তব্যের জবাব দিয়েছেন মজার ছলে। এই অল্প কথোপকথনেই স্পষ্ট ইঙ্গিত ইব্রাহিম-খুশির খুনসুটির বিষয়টি। এই খুনসুটি বন্ধুত্ব ছাড়িয়ে আরো ঘনিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছে!

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION