সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

লেডি গাগা-লোপেজ বাইডেনের শপথ অনুষ্ঠান মাতাবেন

বিনোদন ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্পকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। করোনার কারণে আগামী ২০ জানুয়ারি তিনি ভার্চুয়াল শপথ গ্রহণ করবেন। বর্তমানে চলছে তারই জোর প্রস্তুতি।

বাইডেনের ওই শপথ অনুষ্ঠান মাতাতে ভার্সুয়ালি হাজির থাকবেন তুমুল জনপ্রিয় দুই মার্কিন পপ তারকা লেডি গাগা ও জেনিফার লোপেজ। সেখানে লেডি গাগার কণ্ঠে শোনা যাবে আমেরিকার জাতীয় সংগীত। লোপেজ গাইবেন তার জনপ্রিয় কয়েকটি গান।

শপথগ্রহণ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা টম হ্যাঙ্কস। ‘আমেরিকা ইউনাইটেড’ থিমের অধীনে পাঁচদিন ধরে চলবে অনুষ্ঠানটির সম্প্রচার। পাশাপাশি ‘সেলিব্রেটিং আমেরিকা’ নামে ৯০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠানও সম্প্রচার হবে।

আগামী ২০ জানুয়ারি ইতিহাসকে সাক্ষী রেখে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে ভাইস-প্রেসিডেন্ট পদে শপথ নেবেন কমলা হ্যারিসও।

সব মিলিয়ে জমজমাট হতে চলেছে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে সাধারণ মানুষকে ভিড় না করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। করোনা সংক্রামণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধও করা হয়েছে। সূত্র:ঢাকা টাইমস।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION