বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড নায়িকা মৌনি

বিনোদন ডেস্ক:

বলিউডে বিয়ের হিড়িক পড়েছে। বরুণ ধবনের পর ছাদনা তলায় যাচ্ছেন অভিনেত্রী মৌনি রায়।বলিউড সূত্রের খবর, দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের প্রেমে বুঁদ বলিউডের এই নায়িকা। করোনার অতিমারিতে লকডাউনে পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন মৌনি। দু’জনেই সম্পর্কের পরিণতির দি্কে চেয়ে এবার একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় সুরজের পরিবারের ছবি পোস্ট করে মৌনি তাদের সম্পর্ককে জনসমক্ষে স্বীকৃতি দিয়েছেন।

শুধু তাই নয়, সুরজের মা-বাবাকে তিনিও একই ডাকে সম্বোধন করেছেন। মৌনির ঘনিষ্ঠ বৃত্তের একজন বলেছেন, সুরজের মা-বাবার সঙ্গে মৌনির সুসম্পর্ক, ওর বিয়ের সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে।

তবে লকডাউনের আগেও বেশ কয়েক বার সুরজের সঙ্গে মৌনির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু সেই সময় মৌনি এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন।

২০১৯ সালে মৌনি বলেছিলেন, আমি তো যার তার সঙ্গে ডেট করতে শুরু করব না। এই মুহূর্তে আমার কাছে যে নতুন দরজা(সিনেমা) খুলে গিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। নিজের সবটা সেখানে না ঢেলে দিয়ে এমন সুযোগ আমি নষ্ট করতে চাই না।

২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মৌনি। এরপর রাজকুমার রাওয়ের বিপরীতে ‘মেড ইন চায়না’ ছবিতেও দেখা যায় তাকে।অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর-আলিয়ার সঙ্গে দেখা যাবে তাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION