সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র নির্বাচনে সভাপতি নজরুল, সম্পাদক ওসমান

প্রেসবিজ্ঞপ্তি:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে তরুণ সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ জানুয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৩ পর্যন্ত একটানা কক্সবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫১ জন ভোটারের মধ্যে ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তারমধ্যে বাতিল হয়েছে ২টি ভোট।

ভোট গ্রহণ শেষে বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইমরুল কায়েস চৌধুরী, নির্বাচন কমিশন সদস্য মোহাম্মদ জুনায়েদ, আহসান সুমন, সুজাউদ্দিন রুবেল ও এম.এ আজিজ রাসেল।

ঘোষিত ফলাফলে সর্বোচ্চ ৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ,এম নজরুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এহসান আল কুতুবী পেয়েছেন ০২ ভোট।সহ-সভাপতি পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বলরাম দাশ অনুপম ১৫ ও মিজানুর রহমান ০৭ ভোট পেয়েছেন।

সর্বোচ্চ ৩৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওসমান গণি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম বাদশা ০৮ ও সাইফুল ইসলাম ০৫ ভোট পেয়েছেন। ৩০ ভোট পেয়ে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সানজীদুল আলম সজীব। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অন্তর দে বিশাল পেয়েছেন ১৮ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে নির্বাচিত সাকিবুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন রাব্বানী পেয়েছেন ২১ ভোট।

নির্বাহী সদস্য পদে ইব্রাহিম আজাদ বাবু ৩৬, মো. নুরুল হোসাইন ৩১ ও মিজবাহ উদ্দিন ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আদনান শরীফ ২২ ও মো. শাহ ফরহাদ সোহাগ ১৮ ভোট পেয়েছেন।

এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক তারেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মরিয়ম আক্তার নুপুর, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আশরাফুল হাসান রিশাদ, পাঠাগার ও আপ্যায়ন সম্পাদক পদে ফয়সাল রিয়াদ, নারী বিষয়ক সম্পাদক পদে জেসমিন আক্তার জেসিয়া ও দপ্তর সম্পাদক পদে অজিত কুমার দাশ হিমু বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে নির্বাচনকে ঘিরে কক্সবাজার প্রেস ক্লাবে উৎসবের আমেজ বিরাজ করে। প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ডে বর্ণিল হয়ে উঠে ভোট কেন্দ্র। সকাল থেকে শত ব্যস্ততার মাঝেও ভোট দিতে কেন্দ্রে ছুঁটে আসেন তরুণ সাংবাদিক ভোটারেরা। বেলা বাড়ার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে ভোটারের লাইন দীর্ঘ হতে থাকে। ভোটগ্রহণ পর্যবেক্ষণে সিনিয়র সাংবাদিকেরাও প্রেস ক্লাব প্রাঙ্গণে ভীড় করেন। এসময় নবীন-প্রবীণ সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় ভোট কেন্দ্র। আর তাতে রচিত হয় ভাতৃত্বের সেতুবন্ধন।

সকালে নির্বাচন পর্যবেক্ষণে আসেন কক্সবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক হিমছড়ির বার্তা প্রধান হুমায়ুন সিকদার, সিবিএন’র বার্তা সম্পাদক ইমাম খাইর ও চীফ রিপোর্টার শাহেদ মিজান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION