সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

মিষ্টি কুমড়ার পায়েস

লাইফস্টাইল ডেস্ক:
বিভিন্ন ফল, সবজি দিয়ে মজাদার মিষ্টান্ন তৈরি করা যায়। মিষ্টি কুমড়া দিয়ে পায়েস রান্না করতে পারেন। রইল রেসিপি-

উপকরণ: মিষ্টি কুমড়া গ্রেট করে নেয়া- ৩ কাপ, ঘন দুধ- ২ লিটার, ছানা- ১ কাপ, গুড়া দুধ- ২ কাপ, চিনি- স্বাদমতো, এলাচি ও দারুচিনির গুঁড়া- সামান্য।

রান্না প্রণালি: একটি পাত্রে ২ লিটার দুধ নিয়ে জ্বাল করুন।

দুধ জ্বাল হয়ে দেড় লিটার হয়ে এলে এর মধ্যে গুঁড়া দুধ দিন। গুড়া দুধ সামান্য পানি দিয়ে গুলে দিতে হবে নইলে দলা বেঁধে যাবে।
এরপর এর মধ্যে ছানা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, এরপর চিনি দিয়ে জ্বাল করতে হবে। চিনি থেকে পানি ছাড়ে তাই চিনি গলে বের হওয়া পানি শুকিয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা মিষ্টি কুমড়া, এলাচি, কাজু-পেস্তা কুচি দিয়ে একদম হালকা আঁচে রান্না করতে হবে।

প্রায় ২০/২৫ মিনিট হালকা আঁচে রান্না করার পর পায়েস হয়ে এলে নামিয়ে নিতে হবে। কাজু-পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার এই পায়েস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION