মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পৃথিবীর সকল খ্যাতিমানরা বই পড়ে বিখ্যাত হয়েছেন তাই গণপাঠাগারের বিকল্প নেই-অতিরিক্ত সচিব

ভয়েস প্রতিবেদক, রামু: 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হেসেন বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পৃথিবীর সকল খ্যাতিমানরা বই পড়ে বিখ্যাত হয়েছেন। তাই আগামিতে দেশে সে বিখ্যাত লোক তৈরি করতে হলে তরুণ প্রজন্মের জন্য পাঠাগারের বিকল্প নেই। ১২ ফেব্রুয়ারী বিকালে রামু উপজেলার রাজারকুল সিকদার পাড়া স্টেশনে মাষ্টার কলিম উল্লাহ গণপাঠাগার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হেসেন এ কথা বলেন।
মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট সাহিদা খান, রামু উপজেলা সমাজসেবা অফিসার আবু মোতালেব রায়হান,  রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহীদুল্লাহ সিকদার, বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কক্সবাজার জেলা সভাপতি আ. ন. ম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক সাংবাদিক মোরশেদুর রহমান খোকন, সদস্য চিত্রশিল্পী তানভীর সরওয়ার রানা, সদস্য তোফাইল আহমদ, সমাজ সেবক শামসুল আলম চৌধুরী, ফরিদুল আলম সিকদার।
মাষ্টার কলিম উল্লাহ গণ পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, সভা পরিচালনা করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মো, আহসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে মাস্টার কলিম উল্লাহ গনপাঠাগারের উদ্বোধন করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION