শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

লামায় বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে হাজেরা বেগম (৪৬) নামের এক নারী রাবার শ্রমিক নিহত নিহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত হাজেরা বেগম উপজেলার গরুরলোড়াপাড়ার বাসিন্দা মো. নুরুল আলমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবার সকাল ৭টার দিকে হাজেরা বেগম বাড়ির পাশে মোস্তফা রাবার বাগানে কাজ করতে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাতির দল স্থানীয় ফারুকের খামার বাড়ি ভাঙচুর ও কৃষক আমির আলীর ফসল নষ্ট করে।

আজিজনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘এখনো হাতিগুলো এলাকায় অবস্থান করায় স্থানীয়রা আতঙ্কে আছেন। যে কোনো মুহূর্তে তাণ্ডব চালিয়ে জান ও মালের ক্ষতিসাধন করতে পারে।’

লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, হাতির আক্রমণে নিহত হাজেরা বেগমের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION