বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যাটলেটিকোর হার রিয়াল-বার্সার শাপে বর

খেলাধুুুলা ডেস্ক:

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হার ও ড্রয়ে অ্যাটলেটিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়েছিল বেশ। তবে মৌসুম যতো শেষের দিকে এসেছে, ব্যবধান ততো কমেছে। শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকা অ্যাটলেটিকো ততোই সুযোগ করে দিয়েছে রিয়াল-বার্সাকে।

রোববার রাতে অ্যাটলেটিকো আরো এক প্রস্থ এগিয়ে দিলো লা লিগার জায়ান্ট রিয়াল-বার্সাকে। লা লিগার ২৯তম ম্যাচে সেভিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে দিয়েগো সিমিওনির শিষ্যরা। ম্যাচের ৭০ মিনিটে সেভিয়ার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন মার্কোস আকুনা।

এই হার অ্যাটলেটিকোর শিরোপা জয়ের স্বপ্নে দারুণভাবে ধাক্কা দিয়েছে। আর বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জন্য শাপে বর হয়ে দেখা দিয়েছে। লস ব্লাঙ্কোস আর কাতালানদের শিরোপা জয়ের পথ প্রশস্ত করে দিয়েছে।

২৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সংগ্রহ ৬২ পয়েন্ট।

আজ সোমবার রাতে বার্সেলোনা তাদের ২৯তম ম্যাচে রিয়াল ভালাদোলিদের মুখোমুখি হবে। এই ম্যাচে কাতালানরা জয় পেলে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে হবে মাত্র ১।

লিগের পরবর্তী ৯ ম্যাচ শেষে শিরোপা কাদের শোকেসে উঠে দেখার বিষয়।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION