শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নব্য রাজাকার

All-focus

নব্য রাজাকার
   এস আর হোছাইন
যাচ্ছে সময় মন্দ বেশ,মলিন মুখে পূর্ণ দেশ
দেশ বক্ষে দুঃখ জালা,মিলছেনা তার শেষ।
থাকতো যদি ঘরে মানুষ,দেশ দশেরি স্বার্থে
দুঃখ কি আর জুটতো বলো,নিত্য দিন রাত্রে?
ক্ষুধার জ্বালায় ঘুরছে মানুষ,অন্ন জুটার তরে
সচেতন বাণী কর্ণে তারে,পৌঁছায় কেমন করে?
করোনার ভয়েও ভীত নয় তারা,দু’মুঠো ভাত দামি
ক্ষণে ক্ষণে মরে বাঁচে তারা,জ্ঞাত জগৎস্বামী।
নেতার নামে চুরের দল আজ,করছে চুরি ভুরি
সরকারি ত্রাণ আপন ঘরে,শূণ্য গরিব ঝুড়ি
গরিব যদি পেত আজ ত্রাণ,গৃহে থাকতো বন্দি
সুস্থ করার তরে দেশটারে, করতোরে সব ফন্দি।
দেখিনাই আমি দেশ শত্রু, যুদ্ধে একাত্তরে
জন্ম যে মোর অনেক পরে,দেখবো কেমন করে?
আফসোস ছিলো স্রষ্টা যদি,সৃজিত মোরে তখন
শত্রু কিরুপ আচরণ রং হতো যে সবি দর্শন।
শখ মিঠেছে এখন তবে দেখছি বারেবার
ত্রাণ চুরেরা দেশ শত্রু নব্য রাজাকার।
দেশ শান্তি নাহি চায় তারা,চায়রে আপন স্বার্থ
নইলে সবে ক্ষিধা মিঠিয়ে,গরীব ঘরে রাখতো।
   কবি পরিচিতি:
   এস আর হোছাইন
   জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া।
   ইসলামী বিশ্ববিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION