রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বান্দরবানে সেনা অভিযানে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও মাদক জব্দ

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি, মাদক ও নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।বুধবার (২৮ এপ্রিল) ভোরে বান্দরবান সেনা জোনের একটি দল জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়। তবে এসময় সন্ত্রাসীদের কাউকে আটক করা যায়নি।

সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আক্তারু সামাদ রাফি ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

লে. কর্নেল আক্তারু সামাদ রাফি জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের প্রচেষ্টা চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে সেনা সদস্যারা। এসময় সন্ত্রাসীদের আস্তানায় সেনা সদস্যরা পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসীরা আস্তানা ত্যাগ করে গভীর জঙ্গলে পালিয়ে যায়।

অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ম্যাগাজিন ভর্তি ১টি পিস্তল, একে ৪৭ এর ম্যাগাজিন, একাধিক এ্যামোনিশন বাউন্ডুলিয়ার ,ধারালো দেশীয় অস্ত্র, কমান্ডো নাইফ, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি, সোলার চার্জার, ১৩টি মোবাইল ফোন, সন্ত্রাসীদের ব্যবহৃত জলপাই রংয়ের পোষাক, চাঁদা আদায়ের রশিদবই, নগদ অর্থ, সন্ত্রাসীদের জাতীয় পরিচয় পত্র এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত বেশ কয়েকটি ব্যাগ এবং দেশীয় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বলেও জানান এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION