মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮

ভালো গল্প, স্ক্রিপ্ট পেলে কাজ করবো

বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বর্তমানে তিনি নতুন কোনো ছবির কাজ করছেন না। অনেক আগেই চুক্তিবদ্ধ হওয়া ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ছবির কাজ করছেন তিনি। এর মধ্যে ‘জ্যাম’-এর ৩০ শতাংশ ও ‘গাঙচিল’-এর ২০ শতাংশ কাজ বাকি রয়েছে। ছবি দুটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এছাড়া ‘মুন্সিগিরি’ নামে একটি ওয়েব ছবিতেও অভিনয় করেছেন পূর্ণিমা। এটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা। ছবিটির শুটিং শেষ করেছেন তিনি।

এতে তাকে দেখা যাবে ব্যতিক্রমী চরিত্রে। ওয়েবে এটাই তার প্রথম কাজ। সামনে এই অভিনেত্রী ওটিটিতে আরও কাজ করতে চান। তবে সেটি অবশ্যই হতে হবে মানসম্মত।  সঙ্গে আলাপকালে পূর্ণিমা জানালেন ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, করোনার কারণে এখন সিনেমার কাজ কম হচ্ছে। তবে ওটিটেতে ভালো কাজ হচ্ছে। সিনেমার পরিচালকরাও ওটিটির কাজ করছেন। আমিও ভালো গল্প, স্ক্রিপ্ট পেলে কাজ করবো। এদিকে, প্রতি ঈদে নাটক, টেলিছবিতে দেখা গেলেও এবার ছোট পর্দার জন্য কোনো কাজ করেননি পূর্ণিমা। নাটক-টেলিছবিতে না থাকলেও ঈদে ‘পূর্ণিমার আলো’ নামে সেলিব্রেটি ধারাবাহিকের একটি পর্বে তাকে দেখা যেতে পারে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION